ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তথ্যচিত্র প্রদর্শনী কাল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘শেখ হাসিনার চার দশক : বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন আগামীকাল।


সকাল ১১টায় ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের তথ্য ও গবেষণা উপ-কমিটি এই তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এই তথ্যচিত্র প্রদশর্নীর মাধ্যমে নতুন প্রজন্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে সংযুক্ত থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ মস আরেফিন সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

ads
ads
ads

Our Facebook Page

↑